শৈশবের কথাগুলো সহজে ভোলা যায়না,
ভাবতে গিয়ে খুলে ধরি তখন মনের আয়না l
ভারী বোঝা পিঠে নিয়ে, সাতসকালে যেতাম স্কুলে,
মায়ের সাথে হাত মিলিয়ে, বাড়ি ফিরতাম আইসক্রিম নিয়ে l
স্কুল থেকে ফিরেই মাঠে, বল নিয়ে বেদম ছুট
টিউশনের নাম করে কখনও বা সিনেমার রুট l
প্যান্ডেলের বাঁশে তখন পড়েছে নতুন রোদ,
চারিদিকে ঢাকের আওয়াজ আর উৎসবের আমোদ।
দুর্গা পুজোয় কীকী নেবো, বায়না ছিল কতো
রাত জেগে ঠাকুর দেখতে সবাই ছিলাম মত্ত l
প্রথম সেই মিষ্টি ফিলিংস, অষ্টমীর ওই প্যান্ডেলে,
তখন শুধু সেই মনে, বাকি সব গেছি ভুলে l
নবমীতে জমিয়ে চলত বন্ধুদের সাথে গল্প,
আজ সেসব স্মৃতির খাতায় এক্কেবারে আবদ্ধ l
সকালের ওই ঢাকের তালে, ঘুম চোখে অঞ্জলিতে,
বিসর্জনের ব্যথা ভুলতো আলিঙ্গন আর মিষ্টিতে l
তারপর হলো উঁচু ক্লাস, কমলো খেলা, বাড়লো পড়া,
ভালো নম্বর পেতেই হবে, নাহলে শাস্তি হবে কড়া l
ছোট্ট চোখের স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেলো,
পড়ার চাপে আনন্দসব মাঝমাঠেই মারা গেলো l
চোখের কোণে জমে হাসি, আবার হঠাৎ কান্না,
স্মৃতির পাতায় জমে আছে কত আবেগ আর ছলনা।
আজ জানলা দিয়ে রোদ আসে ঠিকই, আগের মতো,
শুধু বন্ধুরা নেই—বসে থাকি কেবল আমি আর সময় যত।
"সবাইকে শারদীয়ার প্রীতি আর শুভেচ্ছা জানাই"
-অনির্বাণ চক্রবর্তী, ব্লক-৪, ফ্ল্যাট-৮১৪, গ্র্যান্ড ক্যাসল
45 views